ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বাকীগঞ্জ মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স ২৪ অক্টোবর

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম অ্যালামনাই কনফারেন্স-২০২৬।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এইচ. এম. ইব্রাহিম আব্দুর রাজ্জাক। ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশিষ্ট দানবীর মরহুম আলহাজ হাফেজ মুহাম্মদ ইব্রাহিম প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ঐতিহ্য সংরক্ষণ এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখার লক্ষ্যে বি.আই.কে.এম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের। এ ছাড়া মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আয়োজকেরা জানান, তিনটি পর্বে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উদ্বোধনী পর্বে অতিথিদের বক্তব্য, স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় পর্বে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা, সাবেক শিক্ষকদের সম্মাননা, পুরস্কার বিতরণ ও সমাপনী বক্তব্য থাকবে। সন্ধ্যায় বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইসলামি সাংস্কৃতিক শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে মাদ্রাসার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান, বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে স্থায়ী ও গতিশীল করতে ভবিষ্যতে একটি স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকেরা সম্মেলন সফল করতে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেশাদুল হাকিম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রায়হান মোল্লা, সাজসজ্জাবিষয়ক সম্পাদক ফজলুল হামিদ তামিম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব মাহমুদুল হাসান এবং অর্থ বিভাগের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আলিমসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বাকীগঞ্জ মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স ২৪ অক্টোবর

আপডেট সময় : ১২:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬