বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার মাসিক বৈঠক সম্পন্ন
- আপডেট সময় : ০৪:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার নিয়মিত মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২৬ আগস্ট ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বাবরি মসজিদ কমপ্লেক্সে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

বৈঠকে ফরিদপুর জেলার সকল শাখা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) দাওয়াত ও নীতি-আদর্শ প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনের শক্ত অবস্থান গড়ে তোলার জন্য সকল দায়িত্বশীল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে মোহাম্মদ সেজানুর রহমান নামে এক ব্যক্তি সংগঠনে যোগদান করেন। নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।





















