ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের পুনর্নিয়োগের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৯ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের জনতা ব্যাংক মোড়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বাকিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। এতে প্রায় গ্রাহক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সাবেক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত খুরশিদ আলমকে পুনরায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তারা অযাচিত ও বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করেন। তারা এ নিয়োগ বাতিলের দাবি জানান এবং ব্যাংকের ব্যবস্থাপনায় রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান। এ সময় বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের মাধ্যমে পাচার হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের স্বার্থে ইসলামী ব্যাংককে ব্যবহার না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৮:১৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬