ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বন্ধ পাটকল চালুর উদ্যোগ : ৫০ হাজার কর্মসংস্থানের আশা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) পাটকলগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ইতোমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়া ১৭টি পাটকলের মধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাটশিল্পে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিন অব্যবহৃত শিল্পসম্পদ কাজে লাগানোর লক্ষ্যেই পর্যায়ক্রমে বন্ধ মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আরও তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। এগুলো হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের এমএম জুটমিল, রাঙ্গুনিয়ার কেএফডি লিমিটেড এবং নরসিংদীর পলাশের কো-অপারেটিভ জুটমিল।
সম্প্রতি তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুর জন্য বেসরকারি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তিও হয়েছে। জাতীয় জুট মিলস, স্টার জুট মিলস ও প্লাটিনাম জুবিলী জুট মিলস চালু হলে অন্তত ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব মিলে প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

বিজেএমসির তথ্য অনুযায়ী, সংস্থাটির আওতায় বর্তমানে ২৫টি পাটকল রয়েছে। এর মধ্যে ২০টি বেসরকারি খাতে লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৭টির লিজ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বাকি তিনটির প্রক্রিয়া চলমান।
সংশ্লিষ্টরা বলছেন, পাটকলগুলো পুনরায় চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বাড়বে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব পাটপণ্যের চাহিদা কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

বন্ধ পাটকল চালুর উদ্যোগ : ৫০ হাজার কর্মসংস্থানের আশা

আপডেট সময় : ০৫:১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬