ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বদলিজনিত কারণে গোয়ালন্দ ইউএনও সাথী দাসকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস-এর বদলিজনিত কারণে সম্মাননা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩০ জুলাই উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা দায়িত্ব পালনকালে ইউএনও সাথী দাসের প্রশাসনিক দক্ষতা, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সাথী দাস উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গোয়ালন্দে দায়িত্ব পালনকালে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতার কথা স্মরণ করেন এবং নতুন কর্মস্থলেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আয়োজন করে সম্মাননা, সংবর্ধনা সমন্বয় কমিটি ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ, রাজবাড়ী। অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

বদলিজনিত কারণে গোয়ালন্দ ইউএনও সাথী দাসকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬