ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বাবুলের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফ্যাসিবাদীরা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

আজ রোববার (১৫ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, সম্প্রতি ফরিদপুরে একটি বাসে আগুন দিয়ে একজন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে একটি হাইপ তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এসব অপতৎপরতার জবাব বাংলাদেশের মানুষই দেবে।

এ সময় সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু এবং যুবদল নেতা মুন্সি ইসারতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বাবুলের

আপডেট সময় : ১২:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬