ট্রেন্ডিং :
ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী করা হয়
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২১ মে রাতে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বিভিন্ন দুর্ঘটনার কারণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























