ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল গ্রেপ্তার এর র‍্যাবের প্রেস ব্রিফিং।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ ব্যাপারে সংস্থাটির ফরিদপুর কার্যালয়ে আজ সোমবার ৩১ আগস্ট সকালে ‌এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয় ‌ গতকাল রোববার ৩০ আগস্ট বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব-৬-এর সহযোগিতায় নড়াইল সদর থানাধীন কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার হোসেন পত্তনদারের ছেলে। র‍্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডলকে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড এড়াতে জামাল ভারতে পালিয়ে যায়। র‍্যাবের তথ্যমতে, ২০২৫ সালের ১০ আগস্ট মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আনুমানিক দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে।
বাংলাদেশে ফেরার পর র‍্যাব তার ওপর বিশেষ নজরদারি শুরু করে। গোয়েন্দা ও স্থানীয় সূত্রে তার পুনরায় কন্ট্রাক্ট কিলিংয়ে জড়িত হওয়ার প্রস্তুতির তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে নড়াইলের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেপ্তার জামাল পত্তনদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, রিপন মন্ডল হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ‌ও ইলেক্ট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬