ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১০৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইডেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হেলেন জেরিন খানকে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ঘোষণার পর ফরিদপুর-১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে এ আসনে দল আরও সুসংগঠিত হবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।  বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা হেলেন জেরিন খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এ নেত্রী ফরিদপুর-১ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। এদিকে, হেলেন জেরিন খানকে দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‌ এবং বিএনপির মহাসচিব‌ মির্জা ফখরুল ইসলাম আলমগীর -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে ফরিদপুর-১ আসনে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান

আপডেট সময় : ০৪:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬