আলোচনায় ‘কলমের প্রথম উপার্জন’
ফরিদপুর সাহিত্য পরিষদের আড্ডা ২৪ অক্টোবর
- আপডেট সময় : ০৫:৩১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
লেখালেখির মাধ্যমে জীবনের প্রথম উপার্জনের স্মৃতিচারণ নিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য আড্ডা। ‘কলমের প্রথম উপার্জন’ শিরোনামে আগামী শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় জেলা পরিষদ মিলনায়তনের দোতলায় এ আয়োজন করবে ফরিদপুর সাহিত্য পরিষদ।
আড্ডায় অংশ নেবেন কথাসাহিত্যিক নাসিমা আনিস, লেখক ও পরিবেশচিন্তক গওহার নঈম ওয়ারা, পাঠক ও গ্রন্থসংগ্রাহক ইলাহী দাদ খান, লেখক ও গবেষক ড. মোহাম্মদ আলী খান, ঔপন্যাসিক ও অনুবাদক সিরাজ উদ্দিন সাথী এবং কথাসাহিত্যিক, অনুবাদক ও নন্দনতাত্ত্বিক আন্দালিব রাশদী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি মো. আলতাফ হোসেন ও সম্পাদক মফিজ ইমাম মিলন সাহিত্যপ্রেমীদের এ আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।




















