ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বন্দির মৃত্যু

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৯৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। মৃত সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবন আলীর ছেলে। তিনি কয়েদি নং-৯৬৩৬/এ হিসেবে কারাভোগ করছিলেন। জানা যায়, “Uncontrolled HTN with Restlessness” রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হলে গত ২৭ মে রাত ৭টা ৪৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে আজ বৃহস্পতিবার ২৮ মে সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তার বিরুদ্ধে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানায় দায়ের হওয়া দুটি মামলায় সাজা ছিল। একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অন্য মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ ছিল। ঘটনা সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন জানান, সে গত ৬ মার্চ ‌ আদালতে নির্দেশে ‌সাজাপ্রাপ্ত হয়ে ‌ তিনি জেলা কারাগারে আসেন। এ ব্যাপারে আমাদের ‌পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বন্দির মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬