ফরিদপুর বিসিকে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর বিসিক শিল্পনগরীর প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির ৬৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিসিক শিল্পনগরী, ফরিদপুর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় বিসিক জেলা কার্যালয়, ফরিদপুরের উপ-মহাব্যবস্থাপক, পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব, নাসিবের সহসভাপতি, ফরিদপুর পৌরসভার প্রতিনিধি, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট শিল্পমালিকরা উপস্থিত ছিলেন।

সভায় শিল্প ইউনিটগুলোর কাছে বিসিকের বকেয়া আদায়, বন্ধ ও রুগ্ণ কারখানা পুনরায় চালু করা এবং নীতিমালা লঙ্ঘনকারী শিল্পপ্রতিষ্ঠানের প্লট বরাদ্দ বাতিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম শিল্পনগরীর বিভিন্ন শিল্প ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি শিল্পপ্রতিষ্ঠান গুলোর কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।




















