ট্রেন্ডিং :
ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপি থেকে প্রার্থিতা করায় ছাত্র শক্তির শুভেচ্ছা ও অভিনন্দন
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
সাইফ খানকে ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপি থেকে প্রার্থিতা করায় ছাত্র শক্তির শুভেচ্ছা ও অভিনন্দন।
ফরিদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা শাখার সদস্য সচিব সাইফ খাঁনকে আসন্ন পৌর মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে। জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাইফ খাঁনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ফরিদপুর পৌরসভায় জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও সত্যনিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এ সময় তারা প্রত্যাশা করেন সাইফ খাঁনের হাত ধরে ফরিদপুর পৌরসভা একটি নতুন উন্নয়নমুখী ও জনবান্ধব রূপে এগিয়ে যাবে।



















