ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর পুলিশ লাইন্সে ডিআইজির উপস্থিতিতে বিশেষ মতবিনিময় সভা সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে

ঢাকা রেঞ্জের ডিআইজি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ ইকবাল হোসেন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেনের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ১৩ সেপ্টেম্বর ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ ইকবাল হোসেন ফরিদপুর জেলায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুরের পুলিশ সুপার জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ ইকবাল হোসেন ফরিদপুর জেলা পুলিশের সকল স্তরের পুলিশ কর্মকর্তাগণকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন। একই সাথে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করেন।
ফরিদপুর জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখা থেকে জানানো হয়, উক্ত বিশেষ মতবিনিময় সভায় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করা হয় এবং আগামী দিনগুলোতে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর পুলিশ লাইন্সে ডিআইজির উপস্থিতিতে বিশেষ মতবিনিময় সভা সম্পন্ন

আপডেট সময় : ০৯:০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬