ট্রেন্ডিং :
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে ‘বাপবিবোর’ সদস্য
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (বিতরণ ও পরিচালন) মো. শফিকুর রহমান ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শন করেছেন।
আজ শনিবার ৫ সেপ্টেম্বর তিনি ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে গেলে সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এমপিএসএস পরিদপ্তরের পরিচালক মো. শাহজাহান আলী এবং ‘বাপবিবোর বিদ্যমান শিল্প সমৃদ্ধ এলাকায় ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক মো. বরিউল ইসলাম।
পরিদর্শনকালে সদস্য মো. শফিকুর রহমান সমিতির ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





















