ট্রেন্ডিং :
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৩৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম) মো. কামাল হোসেনের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীসকপের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ও ক্রীসকপের সভাপতি মো. আকমল হোসেন।
অনুষ্ঠান শেষে সভাপতি বিদায়ী কর্মকর্তা মো. কামাল হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি কামাল হোসেনের পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেন।





















