ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর টিটিসিতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর টিটিসিতে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার সম্পন্ন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার আজ বুধবার ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের ‌ অধ্যক্ষ ‌মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে‌ এ সময় সেমিনারে ‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাব্বেয়া।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, টিটিসির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিরাপদভাবে বিদেশে যাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিরা ফরিদপুর টিটিসির বিভিন্ন ট্রেড ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের মান, অবকাঠামো ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ফরিদপুর টিটিসির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর টিটিসিতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬