ফরিদপুর জিলা স্কুলে বর্ণাঢ্য আয়োজনে ‘সায়েন্স ক্লাব’-এর যাত্রা শুরু
- আপডেট সময় : ০৫:০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে Faridpur Zilla School Science Club। গতকাল
গতকাল সোমবার ৭ সেপ্টেম্বর ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবন ও গবেষণার চর্চাকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে ক্লাবটি কাজ করবে। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। এ ব্যাপারে আয়োজকেরা জানান শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন কিছু শেখা, তৈরি করা এবং নিজেদের মেধা বিকাশের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তারা আশা প্রকাশ করেন, ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সায়েন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।





















