ট্রেন্ডিং :
ফরিদপুর এফপিএবি শাখা ক্লিনিক পরিদর্শন করলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) শাখা ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করেছেন ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মুন প্যাথলজিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সৈয়দ আউয়াল হোসেন তনু এবং হাইকেয়ার স্কুলের আমন্ত্রিত অতিথিরা।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) তারা এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিক পরিদর্শন করে এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় ক্লিনিকের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা।
পরিদর্শনকালে এফপিএবি ফরিদপুর শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্লিনিকের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
এফপিএবি ফরিদপুর শাখার পক্ষ থেকে পরিদর্শনে আসা অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।




















