ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ৩১ মে সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বর্ষপূর্তি উদযাপনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল পূর্ণাঙ্গ কমিটি ও উপ-পর্ষদ কমিটি গঠন, অর্থ কমিটির কার্যক্রম শুরু, স্মরণিকা প্রকাশনা কমিটি গঠন, নীতিমালা বাস্তবায়ন, রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা এবং বর্ষপূর্তি উদযাপনের সম্ভাব্য সময় নির্ধারণ। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ১৯৫৮ সালের শিক্ষার্থী শরীফ মো. আমিন উদ্দিন, দেশের মিডিয়া জগতের অন্যতম ব্যক্তিত্ব ও ১৯৭৫ সালের শিক্ষার্থী ফজলুর রহমান বাবু, অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, এ কে কিবরিয়া স্বপন, খলিফা কামাল উদ্দিন, শেখ মাহতাব আলী মেথু, সাজ্জাদ হোসেন রনি, সৈয়দ মান্না হোসেন খসরু, রানা খান, নুরুদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ফকির এবং সৈয়দ আলাওল হোসেন তনুসহ বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীরা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দেশের বিশিষ্ট বাউল শিল্পী পাগলা বাবলু খান। সভায় বক্তারা বলেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হবে। এ আয়োজন সফল করতে সকল প্রাক্তন শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান (সাঈদ) এবং সার্বিক সমন্বয় করেন সৈয়দ ‌আব্দুল আউয়াল নান্না। সভা শেষে আগামী ২০ জুন সকাল ১০টায় পরবর্তী প্রস্তুতি সভার তারিখ ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬