ট্রেন্ডিং :
ফরিদপুরে ৫ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ ও কবিগানের আয়োজন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৪৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কবিগান অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি এবং ফরিদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজ।
গতকাল সোমবার ১৭ আগস্ট রাত ৯টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, শিশু-কিশোর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।আয়োজকরা শিশুদের গাছ লাগানো ও পরিচর্যায় উৎসাহিত করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। এ সময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















