ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে হাম পরিস্থিতির অবনতি: নতুন ৪০ সন্দেহভাজন রোগীসহ মোট আক্রান্ত ৪৫৭১

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের হামের লক্ষণ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার ১৪ আগস্ট প্রকাশিত ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত ফরিদপুর জেনারেল হাসপাতালে মোট ১ হাজার ৩৩৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১০৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার নিজস্ব এলাকার ২৪ জন এবং অন্যান্য জেলার ১৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে এসেছে। সব মিলিয়ে দুই হাসপাতালে বর্তমানে নতুন ও পুরোনো রোগীসহ ৯৮ জন ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গায় মোট ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী কয়েকটি জেলার রোগীও ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হাম পরিস্থিতির অবনতি: নতুন ৪০ সন্দেহভাজন রোগীসহ মোট আক্রান্ত ৪৫৭১

আপডেট সময় : ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬