ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে হত্যা মামলায় আকিদুলের মৃত্যুদণ্ড

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. আকিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন শিশুটি স্কুলে যাওয়ার পথে আকিদুল তাকে রাস্তা থেকে তুলে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বিদ্যালয়ে গেলে সহপাঠী ও শিক্ষকেরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্বজনেরা প্রথমে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরদিন ২১ জুন শিশুটির বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করেন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক সুজন বিশ্বাস। তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আদালত আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে আদায়ের জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

পিপি আরও বলেন, রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হত্যা মামলায় আকিদুলের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০১:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬