ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করে।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-এর ২য় পর্যায়’-এর আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রেক্ষিতে চাকরি বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার ৬ মে সকাল ১০টায় ফরিদপুর পৌরসভা চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের পিএমইউ, পিআইইউসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রায় ৪ হাজার ৩৮২ জন কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা দক্ষতার সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। হঠাৎ করে স্বাস্থ্যকেন্দ্রগুলো হস্তান্তরের সিদ্ধান্তে তাদের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের চাকরি বহাল রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তাই অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নতুন নিয়োগ না দিয়ে বিদ্যমান কর্মীদেরই বহাল রাখা উচিত। এ সময় বক্তব্য রাখেন ‌ প্রজেক্ট ম্যানেজার শশাঙ্ক শেখর দাস, ক্লিনিক ম্যানেজার ডাক্তার শারমিন ও ডাক্তার ফরিদা ইয়াসমিন সহ এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে একটি মিছিল নিয়ে তারা ফরিদপুর পৌরসভায় যান এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকিরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজার নিকট স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়েও স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৭:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬