ফরিদপুরে সিভিল সার্জন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলেন
- আপডেট সময় : ০২:৩১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৬১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে অনিয়ম ও অব্যবস্থাপনায় সহ নানা ধরনের অনিয়ম থাকায় শহরের মধ্যে পুরাতন বাস টার্মিনালে অবস্থিত রয়েল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। গতকাল বুধবার ১ এপ্রিল সকাল ১০ থেকে বিকাল পর্যন্ত সিভিল সার্জন এর নেতৃত্বে এবং স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর অভিযানে ঢাকাসহ সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশনা মোতাবেক এই অভিযান পরিচালনা করা হয়। সিভিল সার্জন প্রতিনিধির পক্ষ থেকে জানাযায়, শহরের বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে দীর্ঘদিন যাবত লাইসেন্স নবায়নের আবেদন না করা, প্রতিষ্ঠানে চিকিৎসক না থাকা, ভূয়া নার্স, ভুয়া মেডিকেল টেকনোলজিস্ট, অপরিচ্ছন্ন পরিবেশ, সহ অনিয়ম অব্যবস্থাপনায় ধরা পরে। তারি পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কতৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার পাশাপাশি সর্তকবার্তা দেয়া হয়। সিভিল সার্জন ড.মাহমুদুল হাসান, বলেন, যে কোন দুর্ঘটনা কারো কাম্য নয় তবে সেবার মান যদি হয় নিম্নমানের সেই ক্ষেত্রে দায়ভার সবারই কম আর বেশি থাকে। এখন থেকে এই পরিদর্শনের মূল লক্ষ্য জনস্বাস্থ্য সুরক্ষা ও মানহীন চিকিৎসা সেবা বন্ধ করা। পাশাপাশি জনগণ সাধারণকে জানাতে চাই যেকোনো হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার আগে বা ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না সেটা যাচাই করে চিকিৎসা সেবা নেয়া উচিত। আপনার একটু অসাবধানতায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে আপনার জীবন। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা টিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ, জুনিয়ার কনসালটেন্ট এনেস্থিসিয়া সদর হাসপাতাল ডা. এনামুল হক মিল্টন, এম ও সি এস সিভিল সার্জন অফিস ডা. আল-আমিন সারোয়ার, আশিকুজ্জামান সুজন ও মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব সিভিল সার্জন অফিস সহ প্রমূখ।




















