ফরিদপুরে সম্পন্ন হলো মেহজাবিন আক্তারের নামাজে জানাজা : সর্বস্তরের মানুষের অংশগ্রহণ
- আপডেট সময় : ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৭২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের স্ত্রী মেহজাবিন আক্তারের নামাজে জানাজা আজ ১০ জুলাই শুক্রবার বাদ জুম্মা আলিপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়।


এ সময় ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাধারণ জনগন উপস্থিত ছিলেন। নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমার জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব ও তার স্বামী একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ প্রমূখ।



সভায় বক্তারা মরহুমার জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। এরপর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব খাবাসপুর মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল কাইয়ুম। আগামী সোমবার বাদ আসর পূর্ব খাবাসপুর জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। পরে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।




















