ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের স্ত্রী ‌মেহজাবিন আক্তারের ‌ নামাজে জানাজা আজ ১০ জুলাই শুক্রবার বাদ জুম্মা ‌ আলিপুর গোলপুকুর ড্রিম ‌শপিং কমপ্লেক্সের সামনে ‌অনুষ্ঠিত হয়।


এ সময় ‌ফরিদপুরের বিভিন্ন ‌রাজনৈতিক সংগঠন, সাধারণ জনগন উপস্থিত ছিলেন। নামাজে জানাজার পূর্বে ‌ সংক্ষিপ্ত ‌ আলোচনা সভায় ‌ মরহুমার জীবন ও কর্ম তুলে ধরে ‌ বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব ও তার স্বামী ‌‌একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা ‌বিএনপির আহ্বায়ক ‌ এডভোকেট সৈয়দ ‌মোদাররেস আলী ‌ঈসা, ফরিদপুর মহানগর বিএনপির ‌ আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি ও ‌ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ‌ আফজাল হোসেন খান পলাশ প্রমূখ।

সভায় বক্তারা ‌ মরহুমার ‌ জীবন ও কর্ম তুলে ধরে ‌ আলোচনা করেন  এবং তার রুহের ‌ মাগফেরাত কামনা করেন। এরপর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব খাবাসপুর ‌মসজিদের‌ পেশ ইমাম ও খতিব ‌ হাফেজ আব্দুল কাইয়ুম। আগামী সোমবার বাদ আসর পূর্ব খাবাসপুর ‌ জামে মসজিদে ‌ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ‌ জানানো হয়। পরে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।