ট্রেন্ডিং :
ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারী আটক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৪০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের হাউজিং বিকাশ স্কুলের সামনে থেকে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা দোলনা (২৭) ও লাবণ্য (২০)। তাঁরা ফরিদপুরের হাউজিং বিকাশ স্কুলসংলগ্ন একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
জানা যায়, স্থানীয় লোকজন তাঁদের আটক করে কোতোয়ালি থানায় খবর দিলে থানার উপপরিদর্শক (এসআই) মিনারুল কাজী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁদের পুলিশের হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।
তাঁরা প্রায় এক বছর চার মাস ধরে খালাতো বোন পরিচয়ে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।




















