ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে শতমূলী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ডোমরাকান্দি শতমূলী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১২ জুন বিকেলে এ ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। তিনি তাঁর সংক্ষিপ্ত ‌ বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল ইসলাম এবং মিজানুর রহমান মিনাল। এছাড়াও অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে শতমূলী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬