ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন উপলক্ষে

ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৬০ , ০৪ বার পড়া হয়েছে

যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন। ছবি- সংগৃহীত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ উপলক্ষে আজ রোববার ৫ এপ্রিল বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাবের অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্যা মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটা শেষে ফরিদপুরে যমুনা টেলিভিশনের প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এটিএন বাংলার নিজস্ব প্রতিবেদক কামরুজ্জামান সোহেল, ছাত্রনেতা আবরার নাদিম ইতু এবং স্বেচ্ছাসেবক ও তরুণ চিকিৎসক ডা. আহমেদ সৌরভ। বক্তারা বলেন, যমুনা টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা প্রতিকূলতা ও চাপ উপেক্ষা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এ কারণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে গণমাধ্যমটি বিশেষ আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও যমুনা টেলিভিশন মজলুম মানুষের পক্ষে সোচ্চার থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

নিউজটি শেয়ার করুন

যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন উপলক্ষে

ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬