ট্রেন্ডিং :
ফরিদপুরে রাস্তার পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে সড়কের পাশ থেকে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাটগামী সড়কে রিয়ো ফিলিং স্টেশন সংলগ্ন বেইলি ব্রিজের গোড়ায় রাস্তার ডান পাশে মরদেহ টি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানান।
জানা যায়, ওই ব্যক্তি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ভিক্ষাবৃত্তি করতেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















