ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলামের নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পৌরবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও বিএনপি নেতা কে এম নাজমুল ইসলাম। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল রাতে ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত নওয়াব আলী টাওয়ারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ শুভেচ্ছা জানান এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্যে কে এম নাজমুল ইসলাম বলেন, নির্বাচিত হতে পারলে ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি তিনি পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন। দল মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন করে দল তাকে মনোনয়ন দেবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সাবেক ৬ নং ওয়ার্ডের কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক চৌধুরী, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান মুরাদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মুরাদ, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান মোল্লা, সমাজসেবক ইউসুফ হোসেন বাদল, আব্দুর রহমান ব্যাপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ফরিদপুর পৌরসভা গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলামের নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬