ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী সভা ও মানববন্ধন

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে ফরিদপুরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১১ মে সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই ‘দালাল’ নন; তারা দেশের একটি উচ্চশিক্ষিত ও সুপ্রশিক্ষিত জনশক্তি। স্বাস্থ্যসেবা খাতে ওষুধের গুণগত মান ও প্রয়োজনীয় তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু বিভিন্ন সময়ে তাদের নানা ধরনের লাঞ্ছনা, অবমূল্যায়ন ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বক্তারা পেশার যথাযথ মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

‘আমরা সবাই একসাথে’ স্লোগানে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুষ্টিবদ্ধ হাত তুলে তাদের অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন। জেলা ফারিয়ার সভাপতি মৃধা তরিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, মুজিব সড়ক ফারিয়ার সভাপতি রাজীব খন্দকার, সাধারণ সম্পাদক নাঈম তালুকদার, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ফারিয়ার সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন হাসপাতাল ফারিয়ার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সভাপতি মতিন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দ তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী সভা ও মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬