ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে মিলন মেলায় মেতে উঠলেন বিকাশের স্টার এজেন্টরা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে বিকাশের স্টার এজেন্টদের মিলন মেলা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে আনন্দঘন পরিবেশে বিকাশের স্টার এজেন্টদের নিয়ে ‘স্টার এজেন্ট মিলন মেলা ও ব্যবসায়িক আলোচনা’ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার বিকাশের স্টার এজেন্টরা অংশ নেন।
আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় শহরের বদরপুর এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসে ইউ.আর. কর্পোরেশনের উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিকাশের অপারেশন ম্যানেজার মো. নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউ. আর. কর্পোরেশনের মালিক ও বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের দায়িত্বশীল কর্মকর্তা মোহাম্মদ গোলাম মারুফ।
এ সময় বিকাশ লিমিটেডের এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম শিবলু, টেরিটরি ম্যানেজার মো. মাহবুবুর রহমান, ডিস্ট্রিবিউশন কমপ্লায়েন্স অফিসার মো. স্বপ্নন জমাদ্দার, সুপারভাইজার মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর পাঠানসহ প্রায় ৩০ জন স্টার এজেন্ট উপস্থিত ছিলেন।
মিলন মেলায় স্টার এজেন্টদের ব্যবসায়িক সাফল্য, গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা প্রদান, লেনদেনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিকাশের বিভিন্ন সেবা সম্পর্কে গ্রাহকদের সচেতন করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি এজেন্টদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে এজেন্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা ও গ্রাহকসেবা আরও উন্নত করতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মিলন মেলায় মেতে উঠলেন বিকাশের স্টার এজেন্টরা

আপডেট সময় : ১০:৩৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬