ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে মিথ্যা যৌন হয়রানির মামলা করে বাদী শাহিনুর বেগমের ১৫ দিনের কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে মিথ্যা যৌন হয়রানি ও শ্লীলতাহানির মামলা দায়েরের দায়ে শাহিনুর বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাঁকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত শাহিনুর বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ শাহিনুর বেগম একই এলাকার সাগর মোল্লা ও ইকরামুল মোল্লার বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।
পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলাটি মিথ্যা ও বানোয়াট ঘটনার ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছান। পরে বাদীকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আইন অনুযায়ী এ সাজা দিয়েছেন। তিনি বলেন, এ রায় মিথ্যা মামলা দায়েরের পরিণতি সম্পর্কে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মিথ্যা যৌন হয়রানির মামলা করে বাদী শাহিনুর বেগমের ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬