ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের সরকারি ইয়াছিন কলেজের সামনে গরুর হাট সংলগ্ন টেপাখোলা এলাকায় হাজেরা বেগম (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ১৬ মে বিকেল আনুমানিক ৪টা থেকে ৫ টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম ফরিদপুর পৌরসভার গোলাপদি মাতুব্বরের ডাঙ্গী এলাকার মৃত রাজু মন্ডলের স্ত্রী। জানা যায়, হাজেরা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। আজ বিকেলে পথচারীরা ইয়াসিন কলেজের সামনে গরুর হাটের পাশে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কোতোয়ালী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ।এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬