ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
- আপডেট সময় : ০৭:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকায় আইডিয়াল মাদ্রাসার হিফয বিভাগের ১২ বছর বয়সী ছাত্র লাবিব আব্দুল্লাহ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ২০ জুন আছরের নামাজের পর মাওলানা আব্দুল আলী সড়ক, পশ্চিম খাবাসপুরস্থ আইডিয়াল মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় লাবিব আব্দুল্লাহ (১২)। কিন্তু এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ লাবিব আব্দুল্লাহ আইডিয়াল মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র। নিখোঁজের সময় তার পরনে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি ছিল বলে পরিবার জানিয়েছে। এ বিষয়ে তার পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন। কেউ তার সন্ধান পেলে তার পিতা মুস্তাক হুজুরের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল ফোন নম্বর ০১৭৬৩ ৭৯৩৫৮৬




















