ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর সরদারপাড়া এলাকায় এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ১৩ জুন সকালে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসমিন (১৯) ওই এলাকার ইসরাফিল সর্দার ও আফরোজা বেগমের কন্যা। তিনি স্থানীয় মল্লিকপুর মহিলা মাদ্রাসার একজন অনাবাসিক ছাত্রী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার ১২ জুন রাতের খাবার শেষে ইয়াসমিন নিজ কক্ষে বিশ্রামের জন্য যান। আজ শনিবার ১৩ জুন সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিচে নামানো হলে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে ফরিদপুর কোতয়ালি থানার এসআই নিরস্র জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬