ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে মসজিদ-মন্দিরে সরকারি অনুদানের চেক হস্তান্তর : চালু হলো নৈশ বিদ্যালয়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ এবং ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার ৩ জুলাই বিকেলে ফরিদপুর শহরের বিসর্জন ঘাট এলাকায় সন্ত্রাস প্রতিরোধ ও সমাজকল্যাণ সমিতি, হাজরাতলার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, শ্যামল কর্মকার, আবুল কাশেম, বাউল লাইলি, কালাচাঁদ রবিদাস ও মিজানুর রহমান শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ গিয়াস উদ্দিন। 
বক্তারা বলেন, ফরিদপুর পৌরসভার অন্যতম ব্যস্ততম বিসর্জন ঘাট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি রয়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং মাদক সমস্যা স্থানীয়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, মাদকমুক্ত ফরিদপুর গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে তিনি বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন এবং ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রবিদাস পল্লী, বিসর্জন ঘাট ও লালন নগর এলাকার মসজিদ কমিটির প্রতিনিধিদের অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মসজিদ-মন্দিরে সরকারি অনুদানের চেক হস্তান্তর : চালু হলো নৈশ বিদ্যালয়

আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬