ফরিদপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ফরিদপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার ২৬ জুন বিকেল ৪টা ৪৫ মিনিটে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠ থেকে র্যালিটি অনুষ্ঠিত হয় ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফরিদপুর শহর ও জেলার সকল ব্রাজিল সমর্থককে র্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীদের ব্রাজিলের জার্সি পরিধান করে এবং ব্রাজিল ও বাংলাদেশের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়। এছাড়া মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে র্যালিতে অংশগ্রহণেরও আহ্বান জানানো হয়।

র্যালিটি রাজেন্দ্র কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে এবং পরে পুনরায় রাজেন্দ্র কলেজ মাঠে এসে শেষ হয়।
বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি এবং প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যেই এই র্যালির আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।




















