ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নায়াব ইউসুফ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার ৮ জুন দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ফরিদপুরে এই গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটিরও বেশি টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সরকারের লক্ষ্য কৃষি খাতে সার সরবরাহ ও সংরক্ষণের জন্য আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা। এই গুদাম নির্মাণের মাধ্যমে কৃষকরা সময়মতো সার পাবেন এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফরিদপুরে প্রায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন এ গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা। সারাদেশে ৩৪টি বাফার গুদাম নির্মাণের মাধ্যমে দেশের কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ‌ আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি ‌ বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদ ‌রেজাউল বিশ্বাস তরুণ এবং রেজাউল ইসলামসহ বিসিআইসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে এমপি চৌধুরী নায়াব ইউসুফ আনুষ্ঠানিকভাবে গুদামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ

আপডেট সময় : ০৪:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬