ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশ্ব বসতি দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে ‌জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ‌, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন‌, ‌ সিভিল সার্জন মাহমুদুল হাসান, ‌ অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ রায়হান গফুর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.খায়রুজ্জামান সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা এবং পরিকল্পিত ও টেকসই নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলাই বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য। অপরিকল্পিত নগরায়ণ, বস্তি সমস্যা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও আবাসন সংকট মোকাবিলায় সরকার, প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা

আপডেট সময় : ০৭:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬