ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার : কলা খেতে এসে জালে আটকা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রাম থেকে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল (Civet Cat) উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে স্থানীয় এক কলা ব্যবসায়ীর ঘর থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

ব্যবসায়ী শুকুর আলীর ছেলে ইসমাইল আলী জানান, গত কয়েক মাস ধরে রাতের বেলা কোনো একটি বন্য প্রাণী তাদের কলা রাখার ঘরে ঢুকে পাকা কলা খেয়ে নষ্ট করে রেখে যাচ্ছিল। প্রাণীটিকে ধরার জন্য সম্প্রতি তারা ঘরের চারপাশে জালের ফাঁদ তৈরি করেন। বুধবার রাতে বরাবরের মতোই কলা খেতে এসে গন্ধগোকুলটি জালে জড়িয়ে আটকে পড়ে। সকালে বিষয়টি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে ফরিদপুর সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তৌহিদ হোসেনের নির্দেশনায় বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসে।

বন বিভাগ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া গন্ধগোকুলটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। এটিকে সুবিধাজনক ও নিরাপদ কোনো প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে। স্থানীয়ভাবে এই প্রাণীকে অনেকে ‘কটা’, ‘খাটাশ’ বা ‘বাঘডাশ’ নামেও ডেকে থাকেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার : কলা খেতে এসে জালে আটকা

আপডেট সময় : ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬