ফরিদপুরে বিপত্তারিণী-ভোলানাথ ও দক্ষিণেশ্বর কালী পূজার মহোৎসব
- আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের শোভারামপুর-রঘুনন্দনপুর এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী বিপত্তারিণী মায়ের পূজা, শ্রীশ্রী গঙ্গা মায়ের পূজা, শ্রীশ্রী ত্রিনাথঠাকুরের পূজা, বাবা ভোলানাথের পূজা এবং শ্রীশ্রী দক্ষিণেশ্বর কালী মায়ের পূজার আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল ১৮ জুলাই ২০২৬, শনিবার শ্রীশ্রী বিপত্তারিণী মায়ের পূজা, শ্রীশ্রী গঙ্গা মায়ের পূজা ও শ্রীশ্রী ত্রিনাথঠাকুরের পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ জুলাই ২০২৬, সোমবার বাবা ভোলানাথের পূজা এবং ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার শ্রীশ্রী দক্ষিণেশ্বর কালী মায়ের পূজা অনুষ্ঠিত হবে।
পূজার সকল আনুষ্ঠানিকতা ফরিদপুরের শোভারামপুর- রঘুনন্দনপুর এলাকার কল্পনা সাহার বাড়িতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, পূজার অনুষ্ঠানে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত থেকে ধর্মীয় অনুষ্ঠান সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।





















