ফরিদপুরে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান : ৩ সংযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৮:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার প্রতিরোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নাইট অপারেশন পরিচালনা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সরকারি নির্দেশনা অনুযায়ী সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় ৯টি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালায়।


অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, অটোরিকশা চার্জ, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহার এবং রাস্তার বাতির সংযোগ পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়। সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক সংযোগ থেকে অটোরিকশা চার্জ ও বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া রাত ১০টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ১৬ জন দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়েছে।অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।




















