ট্রেন্ডিং :
ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শরবত বিতরণ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৮৬ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার উদ্যোগে গোয়ালচামট চৌধুরী বাড়িতে নয় দিনব্যাপী ধর্মীয় উৎসবের শেষ দিনে ভক্তদের মধ্যে শরবত বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ৯ জুন রাতে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর যুবদলের সভাপতি এবং আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজ। তিনি এ সময় আয়োজিত এ মানবিক কার্যক্রমের সফলতা কামনা করেন। এ সময় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভক্তদের মধ্যে শরবত পরিবেশন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, সংবাদ লেখা পর্যন্ত প্রায় দুই হাজার ভক্তকে শরবত বিতরণ করা হয়েছে।




















