ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন, যুব উদ্যোক্তা তানিয়া পারভীন ও প্রধানমন্ত্রীর ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক নীরব ইমতিয়াজ শান্ত। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসান।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমের কথা তুলে ধরে যুবকদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন তরুণ যুব সংগঠককে সম্মাননা দেওয়া হয় এবং পাঁচজনের মধ্যে যুবঋণ বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০৯:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬