ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল ও মো. সাকিব রহমান আকাশ, পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন শাখা) মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং হোটেল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এ.আই) ব্যবহারের মাধ্যমে পর্যটন খাতের আধুনিকায়ন ও উন্নয়ন করতে হবে। ফরিদপুরের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পর্যটনের প্রচার ও প্রসার ঘটাতে হবে।

এ সময় পর্যটকদের তথ্য, দিকনির্দেশনা, আবাসন ও যাতায়াত সেবা সহজ করতে ডিজিটাল ম্যাপ, ভার্চুয়াল ট্যুর ও অনলাইন তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং তরুণদের পর্যটন ও ডিজিটাল উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হয়।
সভায় পর্যটনকেন্দ্রে ডিজিটাল ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন উন্নয়নে এ.আই ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ফরিদপুর জেলার পর্যটন উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন ও আলোচনা সভা

আপডেট সময় : ০৯:৪৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬