ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জেলা গাইড ক্যাম্পের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১০:১৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের জমকালো উদ্বোধন—মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ার লক্ষ্যে পথচলা বললেন জেলা প্রশাসক
গাইডিং কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের মধ্যে সেবা, শৃঙ্খলা, বন্ধুত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে ফরিদপুরে জেলা গার্ল গাইডস ক্যাম্প- শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শামসুল আলম এবং সহকারী প্রধান শিক্ষিকা রাফিজা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা রেহানা প্রিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিশনার মোসাম্মৎ রেহানা জাহান রানি , উপজেলা কমিশনার বেগম শামসুন্নাহার , জেলার সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নতুন কিছু শেখানো এবং দেশের প্রতি দায়িত্ব বোধ তৈরি করা। গাইডিংয়ের মাধ্যমে সেবা, শৃঙ্খলা, বন্ধুত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা, চ্যালেঞ্জ গ্রহণ এবং প্রতিদিন ভালো কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

বক্তারা আরও বলেন, যোগ্য গাইডদের মাধ্যমে ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব তৈরি হবে। গার্লস গাইড আন্দোলন বিশ্বব্যাপী একটি মানবিক ও শৃঙ্খলাভিত্তিক আন্দোলন, যা মানুষকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে জীবনযাপনের শিক্ষা দেয়। এ ধরনের ক্যাম্প অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
উল্লেখ্য, প্রায় ১০ বছর পর ফরিদপুরে এ ধরনের জেলা গাইড ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এবারের ক্যাম্পে জেলার ২৭টি স্কুলের ১৭৫ জন গার্লস গাইড অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, বিশ্ব পতাকা ও গাইড পতাকা উত্তোলন করা হয়। পরে হলদে পাখিদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পে অংশগ্রহণকারী গার্লস গাইডরা উপস্থিত ছিলেন।




















