ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হলো বাংলা নববর্ষ ১৪৩৩

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ফরিদপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে। আনন্দঘন পরিবেশে নতুন বছরকে স্বাগত জানাতে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিনের শুরুতে ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সভায় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। ফরিদপুর জেলা পরিষদের ‌ প্রশাসক ‌ আফজাল হোসেন খান পলাশ, বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক ‌ মফিজ ইমাম মিলন, আলোচনা সভায় বক্তারা বাংলা সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত রাখতে বাংলা নববর্ষের গুরুত্ব তুলে ধরেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। এছাড়া অম্বিকা ময়দানে বর্ষবরণ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় ‌বিভিন্ন ‌ সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ‌, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হলো বাংলা নববর্ষ ১৪৩৩

আপডেট সময় : ০৪:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬